রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা খুলনায় রহস্যজনকভাবে গুলিবিদ্ধ তরুণী, তদন্তে পুলিশ পোশাকখাতের টেকসই প্রবৃদ্ধিতে বিজিএমইএ-ASSET-এর EBT পর্যালোচনা কর্মশালা রাজশাহীতে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন: আধুনিক ও সমৃদ্ধ মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর মাগুরায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ জুন, ২০২৬
ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।আদেশ অনুযায়ী, তাকে ঝিনাইদহ জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।এর আগে গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহফুজ আফজাল।তার দায়িত্বকালীন সময়ে জেলায় দুটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।এছাড়া সামাজিক বিরোধকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা এবং সর্বশেষ ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটে।এসব ঘটনার প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যে তাকে প্রত্যাহারের আদেশ জারি করা হলো। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102