সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪, উদ্ধার মাদক-অস্ত্র সন্দ্বীপের চরে বিপদে পড়া কচ্ছপ উদ্ধার সাগরে অবমুক্ত মাতারবাড়ী পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা, আচরণবিধিতে কড়াকড়ি ফিফার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৫ জুন, ২০২৬
ভুভুজেলার কথা মনে আছে আপনার। কিংবা শৈশবে মেলায় গিয়ে বাবা-চাচার কাছে বায়না ধরে কেনা বাঁশির কথা।লম্বা প্লাস্টিকের সেই বাঁশি পাওয়ার পর ফুঁ দিয়ে দিয়ে সারা রাস্তা ধরে বাড়ি ফেরা। ফুঁ দিয়ে নিজে আনন্দ পেলেও যার শব্দে আশেপাশের লোকজনের কান ঝালাপালা হতো। বিরক্তি প্রকাশ করে অনেকে তো ঝাড়ি দিয়ে বলত, ‘বন্ধ কর এসব’। একসঙ্গে কয়েকটা বাজানো হলে তার ডেসিবল কেমন হতো সেটা বোঝা গেছে ২০১০ বিশ্বকাপে।দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এই বাঁশিতে ডুবে ছিল দর্শক-সমর্থকরা।বিপরীতে বাঁশির শব্দে মনোযোগ বিঘ্নিত হচ্ছিল খেলোয়াড়-কোচসহ রেফারিদের। এমনও হয়েছে ভুভুজেলার শব্দের কারণে খেলোয়াড়রা রেফারির ফাউলের বাঁশি শুনতে পারেননি। খেলা চালিয়ে গেছেন কয়েক সেকেন্ড।তা নিয়ে পরে ব্যাপক সমালোচনা হয়। সেই ভুভুজেলাকে এবার যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপে নিষিদ্ধ করেছে ফিফা। অবশ্য শুধু ভুভুজেলা নয়, ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী শব্দদূষণ হয় এমন সব যন্ত্রই নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে লেজার রশ্মির মতো যন্ত্রও স্টেডিয়ামে নিষিদ্ধ। পোশাকের বিষয়েও কড়াকড়ি নির্দেশনা রয়েছে।শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো, শরীর প্রদর্শন বা পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানো কঠোরভাবে নিষিদ্ধ। অন্যদিকে পানির বোতল নিয়ে ভেতরে প্রবেশ করার নিষেধাজ্ঞা আরও কয়েকদিন আগে দিয়েছে ফিফা। অন্যথা, স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না এবং ফাঁক ফোঁকরে কোনোভাবে স্টেডিয়ামে প্রবেশ করলেও ধরতে পারলে বের করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102