মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
UNHCR-WFP এর যৌথ উচ্চ পর্যায়ের মিশনের সাথে বৈঠক আইএলও ও চীনা নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে- স্বরাষ্ট্রমন্ত্রী চীফ হুইপের সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের ‘চিড়বিড়ানি’ বেড়ে গেছে: শুভেন্দু ফেসবুক রিয়্যাক্টের জেরে উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি ইবোলায় কঙ্গো-উগান্ডায় মৃত্যু ৮০ ছাড়াল পৌনে ২ ঘণ্টা চেষ্টায় রাজধানীর কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে জাদুঘর অতীত ও বর্তমানের জীবন্ত দলিল: শাহবাগে আন্তর্জাতিক জাদুঘর দিবসের আলোচনা সভায় সংস্কৃতি মন্ত্রী

ফেসবুক রিয়্যাক্টের জেরে উখিয়ায় ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামের এক নারী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৬ মে) রাতে উপজেলার সদর এলাকার টাইপালং গ্রামে নিজের ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয় সব্বির আহমেদের স্ত্রী ছৈয়দা খাতুন (৫৫)। ঘটনায় ৪৮ ঘণ্টা পর উখিয়া থানায় মামলা দায়ের করা হয়।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ছেলের দেওয়া এজাহারের ভিত্তিতে মামলাটি নেওয়া হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

মামলায় আসামি করা হয়েছে- উখিয়া উপজেলা বিএনপির সদস্য মিজান সিকদার, তার ছেলে ছাত্রদল নেতা হাসেম সিকদার জিসান, পূর্ব টাইপালং গ্রাম তথা রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরকারি স্বাস্থ্য সেবা বিভাগের গাড়ি (অ্যাম্বুলেন্স) চালক শামসুল আলম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল করিম ও তার ছেলে ছাত্রদল নেতা জুলফিকার আকাশ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ বাবুল, রাজাপালং ইউনিয়ন শ্রমিকদলের (দক্ষিণ) সভাপতি সাইফুল ইসলাম সিকদার, স্থানীয় শামসুল আলমের ছেলে জাহাঙ্গীর আলম, মৃত হাবিবুর রহমানের ছেলে জামাল উদ্দিন ও পার্শ্ববর্তী ৮ নম্বর ওয়ার্ডস্থ দরগাবিল গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে রফিক উদ্দিন।

মামলার বাদী আব্দুর রহমান বলেন, আমার মাকে ওরা আমার সামনে মেরেছে, নিরীহ কাউকে আসামি করিনি। যাদের আমি চোখে দেখেছি, তাদের নাম দেওয়া হয়েছে। আমার মায়ের হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমি আইনি লড়াই লড়ে যাব।

রোববার (১৭ মে) দুপুরে টাইপালংয়ের একটি মাঠে সৈয়দা খাতুনের জানাজায় অংশ নেন বিএনপি, জামায়াত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ।

এতে অংশ নিয়ে উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, অপরাধীদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে স্থানীয় এমপি ও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।

জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারীও বলেন, কোনো রাজনৈতিক পরিচয় যেন অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে না পারে। দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার প্রয়োজন।

এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রোববার বিকালে উখিয়া থানার সামনে টাইপালংয়ের ৫ শতাধিক গ্রামবাসী উখিয়া-টেকনাফ মহাসড়ক অবরোধ করেন এবং কক্সবাজার শহরে অনুষ্ঠিত হয় জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102