বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
টঙ্গীতে মার্কেটে অগ্নিকাণ্ড, শিশু দগ্ধ টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে উত্তরায় ‘দে লাড়া’ কিশোরগ্যাং গ্রুপের মূলহোতা পিচ্চি সানি গ্রেপ্তার অস্ট্রেলিয়া: দশ দিনের বিস্ময়, জ্ঞান ও অনির্বচনীয় স্মৃতি জনস্বার্থে আপসহীন প্রশাসন, খিলক্ষেতে ওরস মাহফিলের অনুমতি নেই মেয়র নির্বাচনে প্রার্থী হবেন কি না, জানিয়ে দিলেন ইশরাক হোসেন মানিকগঞ্জে বাসের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত সৌদিতে সিনেমার শুটিং করলেই মিলবে ৬০% খরচ ফেরত! হলিউডকে টানতে বড় চমক সৌদি আরবের দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাসের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

বুধবার (২১ অক্টোবর) রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়।

নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর থানার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা (৫০)। নাসিমা একই এলাকার ইয়াকুব আলীর মেয়ে। তারা পরিবার নিয়ে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় মাস্টার বাড়ির পাশে ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা
গেছে, বুধবার সকাল ৬ টার দিকে ওই বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস জমে যায়। নাছিমা বেগম গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ বিস্ফোরিত হয়ে পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হয়।

পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে লাল চান মিয়া ও নাসিমার মৃত্যু হয়। তাদের মেয়ে তানিশা এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়েছে। তাদের মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102