বিগত সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ মহানগরীর জামাতের সাংগঠনিক সম্পাদক জনাব আলহেলাল তালুকদার গতকাল ৪ মে সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত নেত্রকোনা জেলার ২টি উপজেলায় (মদন,খালিয়াজুরী) সাম্প্রতিক টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খালিয়াজুরী ও মদন উপজেলার বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে মতবিনিময় করেন।
তাঁর সফর সঙ্গী ছিলেন মদন উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলাম, মদন পৌর সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মোহনগঞ্জ উপজেলা আমীর মাওলানা মোফাজ্জল হোসেন সবুজ, গোবিন্দশ্রী ইউনিয়ন সভাপতি জনাব নজরুল ইসলাম এবং স্থানীয় নেতৃবৃন্দ।
আলহেলাল তালুকদার বলেন এবার আগাম বন্যায় ধনী,গরীব সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা কিভাবে বেঁচে থাকবে, তাদের পশুগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করবে, সুতরাং সরকার এটাকে একটি জাতীয় দূর্যোগ ঘোষণা করে এখানে সহযোগিতা করা উচিত। তিনি আরো বলেন সরকার তিন মাসের জন্য খাদ্য সহায়তার ঘোষণা করেছেন কিন্তু এটা যথেষ্ট নয়। কৃষকের জন্য আগামীর ফসল কাটার আগপর্যন্ত তাদের খাদ্য সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে জোড় দাবি জানান।
হাওর অঞ্চলে প্রতিবছর হাওর রক্ষার বাঁধ হয়, যা অপরিকল্পিত। এ বাঁধ গুলো এখন কৃষকের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। কেননা এ বাঁধ গুলো দেয়া হয়েছিল যেন নদী থেকে পাহাড়ি ঢলের পানি ভিতরে ঢুকতে নাপারে আর বৃষ্টির পানি জমিতে যা জমা হবে তা যেন বের হতেপারে। সেজন্য প্রয়োজন খাল গুলো খনন করে সেগুলোতে স্লুইস গেট করা। যেন নদী থেকে পানি ঢুকতে চাইলে আটকানো যায় আবার হাওরে পানি জমলে তা বেরকরে দেয়া যায়। এভাবে পরিকল্পিত ভাবে কাজ করতে না পারলে হাওর অঞ্চলের মানুষের দূর্ভোগ কখনই যাবেনা। তাই তিনি পরিকল্পিত ভাবে কাজ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
পাশাপাশি সরকারের নিকট হাওর অঞ্চলের জন্য আলাদা একটি হাওর মন্ত্রণালয় করা দাবি জানান, যারা সারা বছর হাওর নিয়ে কাজ করবে।