সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বেবিচকের এভসেক বিভাগের উদ্যোগে ASP ও ICAO USAP-CMA প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে—–স্পীকার চীফ হুইপের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র প্রতিনিধি  দলের সৌজন্য সাক্ষাৎ ‘বিজিএমইএ মো: রিয়াজউদ্দীন ডে-কেয়ার সেন্টার’ এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শহীদ জিয়াউর ও বেগম খালেদা জিয়ার সমাধিতে সংসদ সদস্যদের শ্রদ্ধাঞ্জলি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ নেত্রকোনায় ধর্ষণের শিকার ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে মামলা

বেবিচকের এভসেক বিভাগের উদ্যোগে ASP ও ICAO USAP-CMA প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৪ মে, ২০২৬

ঢাকা, ০৪ মে ২০২৬: বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ ০৩ ও ০৪ মে ২০২৬ তারিখে Airport Security Programme (ASP) ও ICAO Universal Security Audit Programme-Continous Monitoring Approach (USAP-CMA) প্রস্তুতি বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা আয়োজন করে।

বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের ৮টি বিমানবন্দরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা মানদণ্ড অনুসরণে বিমানবন্দরসমূহের নিরাপত্তা কার্যক্রমকে আরও সুসংহত করা এবং এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত রেগুলেটরি প্রয়োজনীয়তা সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চীফ এভসেক ইন্সপেক্টর) এবং ICAO অডিটর ও সার্টিফাইড ইন্সট্রাক্টর জনাব মোহাম্মদ আলমগীর।

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) জনাব ইফতেখার জাহান হোসেন, সিনিয়র কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান শাহীনুল বারি, সহকারী পরিচালক (এভসেক পলিসি) জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ, সহকারী পরিচালক (এভসেক ট্রেনিং) জনাব শারমিন খানম এবং নিরাপত্তা কর্মকর্তা জনাব মোঃ আরিফুল ইসলাম।

কর্মশালায় CAAB-এর প্রণীত ‘মডেল ASP Checklist’-এর বিভিন্ন ধাপ বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়, যা বিমানবন্দরের নিরাপত্তা প্রোগ্রাম প্রণয়ন, হালনাগাদ ও অনুমোদন প্রক্রিয়াকে সহজতর করবে। মোট ৪০ জন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা প্রোগ্রাম (NCASP) অনুযায়ী, দেশের প্রতিটি বিমানবন্দরের জন্য লিখিত ASP প্রণয়ন এবং তা বেবিচক কর্তৃক অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এ প্রেক্ষাপটে, বেবিচকের এভসেক বিভাগের এ উদ্যোগ বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে সহায়ক হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ASP প্রণয়ন ও নিয়মিত হালনাগাদের মাধ্যমে বিমানবন্দরের অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ, জাতীয় বিধি অনুসরণ এবং আসন্ন ICAO অডিটে কমপ্লায়েন্স অর্জন সহজতর হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে বিমান নিরাপত্তা বিষয়ক অডিট পরিচালনা করবে। ২০১৮ সালের সর্বশেষ অডিটের পর ICAO-এর প্রয়োজনীয়তা ও কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ফলে আসন্ন এই অডিট বাংলাদেশের এভিয়েশন সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক অগ্রগতি অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আয়োজকরা জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সুরক্ষিত আকাশপথ নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে গত ৫, ৬ ও ৭ এপ্রিল ২০২৬ তারিখে বেবিচকের এভসেক বিভাগ বাংলাদেশে পরিচালনাকারী ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের ৬৫ জন প্রতিনিধির অংশগ্রহণে “Supplementary Station Procedure (SSP)” প্রস্তুতি বিষয়ক তিনটি কর্মশালা আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102