মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা ইসরায়েল না পারলে হিজবুল্লাহকে সামলাবে সিরিয়া: ট্রাম্প বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী জলবায়ু অভিযোজনে নারীর নেতৃত্বের স্বীকৃতি চাইলেন বক্তারা ওয়েব সিরিজের নাম ‘ব্রাজেন্টিনা’, অভিনয় করলেন জামাল ভূঁইয়া যুক্তরাষ্ট্রের মাটিতে একখণ্ড ইরান, রাতভর যেমন ছিল তেহরান আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ০৭ হাজার ৩ কোটি টাকার ০৫ (পাঁচ) প্রকল্প একনেক সভায় অনুমোদন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের মাটিতে গোল করে ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের

টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী

অনলাইন ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ট্রেনের সিগন্যালে বন্ধ রেলগেটের পকেট গেট দিয়ে যাওয়ার সময় রেললাইনে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে বেঁচে গেছেন আরোহী। বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টায় ঢাকা-টঙ্গী রেললাইনের টঙ্গীর নতুন বাজার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

অলৌকিকভাবে বেঁচে যাওয়া মোটরসাইকেল আরোহী অপু মিয়া (৩৯) গাজীপুরের পূবাইল এলাকার পদহারবাইদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি টঙ্গী নতুন বাজার রেলক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেল ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোটরসাইকেল আরোহী অপু মিয়া লাফ দিয়ে অলৌকিকভাবে বেঁচে যান। তবে তিনি আহত হন। পরে তাকে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুর আলম হোসেন যুগান্তরকে বলেন, ট্রেনের সিগন্যাল পড়ায় রেলগেট বন্ধ ছিল। পকেট গেট দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি রেললাইনে উঠলে দুর্ঘটনা ঘটে। তবে লাফ দিয়ে পড়ে যাওয়ায় আরোহী বেঁচে যান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102