বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি বৈঠকে যোগদান করেন। এছাড়া সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি; অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি; ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি, এমপি বৈঠকে যোগদান করেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থবছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ২২৬ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা (পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লক্ষ টাকা) এবং ২০২৬-২০২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ২৯০ কোটি ৬০ লক্ষ টাকা (পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লক্ষ টাকা) প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়।

বৈঠকের শুরুতে বিগত ৩৬তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মোঃ ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় এবং কমিশন বৈঠকের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102