বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ভোলায় মিতু হত্যার প্ররোচনা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ অনিয়ম-দুর্নীতির ‘হেডমাস্টার’ এজাজ শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক রামগঞ্জে স্কুলের আবাসিক হল থেকে ছাত্রের লাশ উদ্ধার ভাগ্নেকে বিয়ে করলেন মামি, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরাইল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই: কব্জি কাটা গ্রুপের ৫ জন গ্রেফতার চুক্তির আগেই ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

আজ মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর রাষ্ট্রদূত মাইকেল মিলার। দুপুরে মন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইইউর পারস্পরিক অংশীদারিত্ব আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে দেশের পানি ব্যবস্থাপনা খাতে ইইউর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতে যৌথ অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি চালু হলে তা বাংলাদেশের জন্য অত্যন্ত উপকারী হবে।

অন্যদিকে রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশকে ইইউর একটি নির্ভরযোগ্য ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বর্তমান সময়ে দুই পক্ষের বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও সম্প্রসারিত করার ব্যাপারে ইইউ আগ্রহী।

বৈঠকে শাসনব্যবস্থার বিকেন্দ্রীকরণ, ই-গভর্নেন্স উন্নয়ন, অবকাঠামো খাতের অগ্রগতি এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ও ইইউর উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্ত দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102