রাজধানীর উত্তরা এলাকায় একটি রেস্টুরেন্ট ও বারে গভীর রাতে পরিচালিত পুলিশের অভিযানে বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত ‘কম্বে রেস্টুরেন্ট এন্ড বার’-এ এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় সেখান থেকে মোট ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত অভিনেতা মাসুদ শেখ । একটি গণমাধ্যমের ক্যামেরায় ধারণ করা ভিডিওতে তাকে দেখা যায়,যা পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে।অভিযানের পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হয়।
সূত্র জানায়, মাসুদ শেখের বিরুদ্ধে তিন দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি উত্তরা পশ্চিম থানা–এর একজন দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।
একসময় চলচ্চিত্র অঙ্গনে আলোচিত নাম হলেও মাসুদ শেখ খুব বেশি সংখ্যক সিনেমায় কাজ করেননি। তবে তার পারিবারিক পটভূমির কারণে তিনি আলোচনায় ছিলেন। তার বাবা মজিবুর রহমান ছিলেন ‘হাসনাবাদ কথাচিত্র’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, যেখান থেকে একাধিক ব্যবসা সফল চলচ্চিত্র নির্মিত হয়েছে।চলচ্চিত্রে –মাসুদ শেখের এর অভিষেক ঘটে কাজী হায়াত পরিচালিত ১৯৯৪ সালের চলচ্চিত্র – দেশপ্রেমিক’র এর মাধ্যমে। এই ছবির মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে–দেশপ্রেমিক,পাগলা বাবুল,জামিন নাই,আসামী বধূ,দুর্দান্ত পামেলা,কুখ্যাত জরিনা,খবর আছে,মানুষ কেন অমানুষ,টাইম নাই এবং চক্রান্তের শিকার। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি জনপ্রিয় অনেক নায়িকা – এর সঙ্গেও অভিনয় করেছেন।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে, বিশেষ করে একজন সাবেক চলচ্চিত্র তারকার এ ধরনের ঘটনায় জড়িয়ে পড়া নিয়ে নানা প্রশ্ন উঠছে।
সূএ : Asia post