বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রানা প্লাজা দূর্ঘটনায় নিহত শ্রমিক ভাইবোনদের জন্য বিজিএমইএ’তে দোয়া মাহফিল

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রানা প্লাজা দূর্ঘটনায় নিহত শ্রমিক ভাই-বোনদের জন্য আজ বৃহস্পতিবার উত্তরাস্থ বিজিএমইএ দপ্তরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। দোয়া মাহফিলে নিহতদের রূহের মাগফেরাত ও আহতদের আরোগ্য লাভ কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহন করেন বিজিএমইএ এর ১ম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মোঃ হাসিব উদ্দিন, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক ফাহিমা আক্তার, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল,পরিচালক সামিহা আজিম, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানগন এবং সাধারণ সদস্যগন।

দোয়া মাহফিলের শুরুতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, রানা প্লাজা ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা ছিল না; এটি ছিল আমাদের সামগ্রিক পোশাক শিল্পের জন্য একটি ‘ওয়েক-আপ কল’। বিগত এক যুগে বাংলাদেশের পোশাক শিল্পে যে আমূল পরিবর্তন এসেছে, তা আজ সারা বিশ্বের কাছে একটি বিস্ময় ও রোল মডেল। আমরা এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং পরিবেশবান্ধব পোশাক শিল্পের দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছি। এই রূপান্তরের কারিগর আমাদের শ্রমিক, উদ্যোক্তা এবং আমাদের আন্তর্জাতিক ও দেশী অংশীজনরা।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, রানা প্লাজা ঘটনায় ক্ষতিগ্রস্ত কোন শ্রমিক বা তার একান্ত পরিবারের কেউ থাকলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রানা প্লাজা নিয়ে যেন কেউ কোন অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে বিজিএমইএ সে বিষয়ে সজাগ থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম, পরিচালক ফয়সাল সামাদ এবং বিভিন্ন কমিটির চেয়ারম্যানগন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102