বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা! হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

মানুষের পৃথিবী ll – মং এ খেন মংমং ll

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মানুষের এই পৃথিবী
রঙে রঙে ভরা, তবু কোথাও অন্ধকার,
হাসির মাঝে লুকিয়ে থাকে
অজস্র না বলা হাহাকার।

কেউ জন্মায় সোনার চামচ মুখে,
কেউ জন্মায় সংগ্রামের পথে,
তবু সবার রক্তের রঙ এক;
লাল, একই জীবনের রথে।
কেন তবে এত বিভাজন?
কেন এত ভেদাভেদ?

মানুষ কি মানুষকে ভুলে গেছে-
নাকি হারিয়েছে হৃদয়ের সেই বোধ?
আমি দেখেছি;
ক্ষুধার্ত শিশুর চোখে স্বপ্ন,
আমি শুনেছি
বঞ্চিত মানুষের নীরব ক্রন্দন।
তাদের কথা কেউ শোনে না,
তাদের ব্যথা কেউ বোঝে না,
তবু তারা বেঁচে থাকে
আশার ক্ষীণ আলোয় প্রতিদিন।

এই পৃথিবী বদলাবে
যদি বদলায় মানুষের মন,
যদি জেগে ওঠে বিবেক,
আর জ্বলে ওঠে মানবতার প্রদীপ তখন।

এসো আমরা হাত বাড়াই,
ভেঙে ফেলি সব বিভাজন,
ধর্ম, বর্ণ, জাতের দেয়াল;
সবই হোক আজ বিলুপ্তির শপথে গঠন।

মানুষ হোক মানুষের আপন,
ভালোবাসা হোক পরিচয়,
এই পৃথিবী হোক সবার;
কেউ যেন না থাকে পর হয়ে।
যেখানে থাকবে না কোনো ভয়,
না থাকবে কোনো অবিচার,
সত্য ও ন্যায়ের আলোয় ভরা
হোক মানুষের এই সংসার।

আমি স্বপ্ন দেখি
এক নতুন ভোরের,
যেখানে শিশুর হাসি হবে মুক্ত,
আর কেউ কাঁদবে না অকারণ কষ্টে।

আমি বিশ্বাস করি
মানুষই পারে বদলাতে পৃথিবী,
যদি জাগে তার মানবতা,
যদি ভাঙে অন্যায়ের সব শৃঙ্খল দৃঢ়ভাবে নিরবধি।
তাই বলি
এসো আমরা মানুষ হই,
শুধু নামেই নয়, কাজে, চিন্তায়
মানবতার আলোয় আলোকিত হোক এই জীবনের পরিচয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102