শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ কমপ্লেক্সে ‘হেড অব এইচআর’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে বিজিএমইএ’র গভীর শোক প্রকাশ নিজের মাথায় গুলি করলেন পুলিশ সদস্য গাজায় প্রতিদিন ৪৭ নারী-শিশুর মৃত্যু: জাতিসংঘ প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে ধরা পুলিশ সদস্য জামায়াত ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে: স্পিকার রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত নিজের রক্তাক্ত শরীর নিয়ে রাতভর মায়ের লাশের পাশে বসে ছিল শিশু আবির! জ্বালানি তেলের সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জামায়াত আমিরের গাজীপুরে অস্ত্রের মুখে অপহৃত মাদ্রাসাছাত্রী উদ্ধার

বিজিএমইএ কমপ্লেক্সে ‘হেড অব এইচআর’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে ‘Workshop With Head of HR’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মশালায় দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালায় দক্ষতা উন্নয়ন, শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ থেকে কর্মসংস্থানে পৌঁছানোর কার্যকর পথ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

বিজিএমইএ মাল্টিপারপাস হলের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজুমদার আরিফুর রহমান, পরিচালক, BGMEA এবং ব্যবস্থাপনা পরিচালক, Magpie Composite Textile Ltd. প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রুমানা রশীদ, পরিচালক, BGMEA এবং ব্যবস্থাপনা পরিচালক, Rumana Fashion Ltd. কর্মশালার সভাপতি ছিলেন মুনীর চৌধুরী, Chief Coordinator, SICIP-BGMEA Program পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশফাকুর রহমান, Coordinator, Job Placement & Database, SICIP-BGMEA

 

বিজিএমইএতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষ জনশক্তিই দেশের অর্থনীতির গতিপথ পরিবর্তন করতে পারে। তিনি আরও বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো দক্ষতা; আর পোশাক কারখানার কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা সম্পৃক্ততার মাধ্যমে একটি কারখানা নিরাপদ কর্মস্থলে এবং একটি শিল্প মানবিক টেকসই খাতে পরিণত হতে পারে।

 

প্রধান বক্তা রুমানা রশীদ বলেন, দক্ষতাভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাংলাদেশের অ্যাপারেল খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উল্লেখ করেন, SICIP-BGMEA প্রশিক্ষণ কর্মসংস্থানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করছে, যা প্রশিক্ষণার্থীদের বাস্তব চাকরির সুযোগের সঙ্গে যুক্ত করতে সহায়তা করবে।

 

কর্মশালায় Team Group, Square Textile Division, BITOPI Group, Hameem Group, SNOWTEX Group, New Asia Group, Renaissance Group, Palmal Garments, Mondol Group, PEARL GLOBAL, Fakir Fashion, Shanta Industries, Anwar Group of Industries, Noman Terry Towel Mills Ltd সহ দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের HR প্রধানরা অংশগ্রহণ করেন।

 

অংশগ্রহণকারী HR প্রধানরা শিল্পখাতের বর্তমান দক্ষতাচাহিদা, আধুনিকায়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের প্রবণতা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্প প্রশিক্ষণব্যবস্থার মধ্যে ধরনের ঘনিষ্ঠ সমন্বয়ই প্রশিক্ষিত তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচন করবে এবং দেশের জন্য গড়ে তুলবে আরও দক্ষ, সক্ষম কর্মসংস্থানমুখী জনশক্তি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102