বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

বেবিচক ও মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে SIMFOX CBT Simulator প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

আমেরিকান দূতাবাস, ঢাকা এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর যৌথ উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী SIMFOX CBT Simulator Training সফলভাবে সম্পন্ন হয়েছে। বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা ৭ এপ্রিল শুরু হয়ে আজ ৯ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হয়। দেশের এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থাকে আরও দক্ষ, আধুনিক এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।

প্রশিক্ষণে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক এক্স-রে স্ক্রিনিং প্রযুক্তি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তবভিত্তিক সিমুলেশন অনুশীলনের মাধ্যমে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাটাশে ডেভিড মো।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ ধরনের আধুনিক প্রশিক্ষণ কর্মসূচি দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ভবিষ্যতেও বেবিচক ও মার্কিন দূতাবাসের মধ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকগণ এবং প্রশিক্ষণার্থীরা। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়, যা ভবিষ্যতে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এই সফল আয়োজন দেশের বিমান নিরাপত্তা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতামূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102