শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাংলাদেশে পেট্রোল-অকটেন উৎপাদনের পরও সংকট কেন? প্রকৃত স্বাধীনতা মানে জনগণের রুটি রুজির অধিকার ফিরে পাওয়া- চীফ হুইপ উত্তরা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ছে, সতর্ক করল এফএও জনগণের ম্যান্ডেট ছাড়া পৃথিবীতে কোনো সংবিধান হয়নি : ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত : আব্দুস সালাম ৬ পদে বিএনপি, ৪ পদে আওয়ামী লীগ ও ৪ পদে জামায়াতের জয় এবার সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক হল!

জনগণের ম্যান্ডেট ছাড়া পৃথিবীতে কোনো সংবিধান হয়নি : ব্যারিস্টার ফুয়াদ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, পৃথিবীর কোথাও জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো সংবিধান প্রণয়ন হয়নি।বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি : সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘একটি সংবিধানের মূল ভিত্তি হচ্ছে জনগণের ইচ্ছা। জনগণ চাইলে তা গ্রহণ করবে, না চাইলে প্রত্যাখ্যান করবে—এটাই সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য।তিনি আরো বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে রাষ্ট্র পরিচালনার জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের কথা বলা হলেও ১৯৭২ সালের সংবিধানে চারটি মূলনীতি সংযোজন করা হয়, যা নিয়ে প্রশ্ন রয়েছে।বক্তব্যে তিনি ৭২-এর সংবিধানে ‘গাঠনিক সংকট’ রয়েছে বলেও মন্তব্য করেন এবং বলেন, এটি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা।এতে আরো উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিকী, সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102