শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। বাংলাদেশে পেট্রোল-অকটেন উৎপাদনের পরও সংকট কেন? প্রকৃত স্বাধীনতা মানে জনগণের রুটি রুজির অধিকার ফিরে পাওয়া- চীফ হুইপ উত্তরা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ছে, সতর্ক করল এফএও জনগণের ম্যান্ডেট ছাড়া পৃথিবীতে কোনো সংবিধান হয়নি : ব্যারিস্টার ফুয়াদ আওয়ামী লীগের পথেই হাঁটছে জামায়াত : আব্দুস সালাম ৬ পদে বিএনপি, ৪ পদে আওয়ামী লীগ ও ৪ পদে জামায়াতের জয় এবার সিঙ্গেল স্ক্রিনে ‘রাক্ষস’, টার্গেট শতাধিক হল!

ক্ষমতাসীনদের প্রতি মহানবী (সা.)-এর সতর্কবার্তা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
ছোট হোক কিংবা বড়, যেকোনো দায়িত্বই মহান আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। রাষ্ট্রের উচ্চপদ, সমাজের নেতৃত্ব থেকে শুরু করে পরিবারের কর্তা—প্রতিটি অবস্থানই একেকটি আমানত; আর আমানতের প্রকৃত স্বরূপ হলো জবাবদিহি। বাহ্যিক জৌলুস, ক্ষমতার চাকচিক্য কিংবা প্রভাবের অহংকার এই সত্যকে সাময়িক ঢেকে রাখতে পারে, কিন্তু মুছে দিতে পারে না।পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে।আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।’ (সুরা : নিসা, আয়াত : ৫৮)দায়িত্ব মানে শুধু ক্ষমতা নয়, বরং তা হলো ন্যায়বিচার, সততা এবং আত্মসংযমের কঠিন এক অঙ্গীকার।এ ব্যাপারে সতর্ক করে মহানবী (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার অধীনদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।’ (বুখারি, হাদিস : ৭১৩৮)পবিত্র কোরআনের এই বাণী ও হাদিসগুলো প্রতিটি মুমিনকে স্মরণ করিয়ে দেয়, তোমার প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি আচরণ, প্রতিটি দায়িত্বের হিসাব একদিন দিতে হবে সেই মহান রবের দরবারে, যাঁর সামনে কোনো ক্ষমতা, কোনো পরিচয়, কোনো প্রভাব কাজে আসবে না।ইসলাম মানুষের জীবনে দায়িত্ববোধ ও জবাবদিহির শিক্ষা দেয়। এ পৃথিবীতে মানুষ ভালো বা মন্দ যা কিছু করে, সব কিছুরই হিসাব তাকে পরকালে দিতে হবে।পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে; আর যে অণু পরিমাণ মন্দকাজ করবে, সে-ও তা দেখবে।’ (সুরা : যিলযাল, আয়াত : ৭-৮)আবু বারযা আল-আসলামি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো বান্দার পদদ্বয় (কিয়ামত দিবসে) এতটুকুও সরবে না, তাকে এই কয়টি বিষয় সম্পর্কে যে পর্যন্ত জিজ্ঞাসাবাদ না করা হবে, কিভাবে তার জীবনকালকে অতিবাহিত করেছে; তার অর্জিত জ্ঞান অনুযায়ী কী আমল করেছে; কোথা থেকে তার ধন-সম্পদ উপার্জন করেছে এবং কোন কোন খাতে ব্যয় করেছে এবং কী কী কাজে তার শরীর বিনাশ করেছে। (তিরমিজি, হাদিস  : ২৪১৭)অর্থাৎ প্রতিটি মানুষকেই তার আমলের হিসাব দিতে হবে। সেখানে তার পিতা, পুত্র, আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধব কোনো সহযোগিতা করবে না, করার সুযোগও থাকবে না। পবিত্র কোরআনে সেই ভয়াবহ চিত্রের কথা স্মরণ করিয়ে মহান আল্লাহ বলেন, ‘হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং সেই দিনকে ভয় করো যেদিন পিতা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না এবং সন্তানও তার পিতার কোনো উপকারে আসবে না।নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যেন কিছুতেই তোমাদের ধোঁকা দিতে না পারে এবং মহাপ্রতারক (শয়তান) যেন তোমাদের আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলতে না পারে। (সুরা : লোকমান, আয়াত : ৩৩)অথচ মানুষ মৃত্যুকালে তার জমানো সেই সম্পদ সঙ্গে নিতে পারে না। আবার যে আপন মানুষদের একটি বিলাসী জীবন উপহার দিতে সে তার দায়িত্ব বা পদ-পদবির অসৎ ব্যবহার করে। দুর্নীতি করে, জুলুম করে, জুলুমে সহযোগিতা করে—পরকালে তারা একটি নেকি দিয়ে তাকে সহযোগিতা করবে না। বরং কঠিন কিয়ামতের দিন তারা তাকে দেখে মুখ লুকাবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে। সেদিন তাদের প্রত্যেকেরই একটি গুরুতর অবস্থা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। (সুরা আবাসা, আয়াত : ৩৪-৩৭)তাই ছোট ও ক্ষণস্থায়ী এই জীবনে এমন কোনো কাজ করা উচিত নয়, যা দুনিয়া-আখিরাতে লাঞ্ছনার কারণ হয়। দিন শেষে নিজের পাপের ভাগ কেউ নেবে না। বরং কবরে, হাশরে, পুলসিরাতে পদে পদে অপদস্থ করবে দুনিয়া থেকে নিয়ে যাওয়া বদআমলগুলো। তাই মানুষের উচিত, মহান আল্লাহ কোনো পদ-পদবি দিলে তার হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করা। তার অপব্যবহার না করা। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা যাকে জনগণের দায়িত্ব দিয়েছেন, যদি খিয়ানাতকারীরূপে তার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। (বুখারি, হাদিস : ২৫৯)

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102