রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি অনুমোদন গণঅভ্যুত্থানের তথ্য বিশ্বমিডিয়ায় পৌঁছে দিতেন আদীব, গুমের চেষ্টা ৩ বার বাঁশখালীকে বন্যা মুক্ত করার সকল পদক্ষেপ নেয়া হবে- আসাদুল হাবিব দুলু এমপি বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী টাইফুন ‘ডলফিনের’ আঘাতে জাপানে ৫ আহত, চীনে বন্দর বন্ধ চিকিৎসা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের ঘোষণা স্থানীয় সরকার মন্ত্রীর জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং

শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে: মাহমুদ হাসান খান

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস প্রায় শতভাগ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

বুধবার (১৮ মার্চ ২০২৬) রাজধানীর উত্তরার বিজিএমইএ ভবনের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মাহমুদ হাসান খান বলেন, “আমাদের জানামতে বিজিএমইএ’র তালিকাভুক্ত এমন কোনো কারখানা নেই, যেখানে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে অমীমাংসিত কোনো সমস্যা রয়েছে।”

তিনি জানান, ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ৯৯ দশমিক ৯১ শতাংশ কারখানা। বাকি ২টি কারখানায় বেতন পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ৯৯ দশমিক ৮১ শতাংশ কারখানা ইতোমধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে এবং অবশিষ্ট ৪টি কারখানায় তা প্রক্রিয়াধীন রয়েছে।

সভাপতি আরও জানান, আইনগত বাধ্যবাধকতা না থাকলেও ৬৪ দশমিক ০৩ শতাংশ কারখানা মার্চ মাসের আংশিক বেতন অগ্রিম প্রদান করেছে। পাশাপাশি ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে। ১৭ মার্চ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং বাকি কারখানাগুলো আজ ও আগামীকালের মধ্যে ছুটি দেবে।

এদিকে, প্রতিকূলতার মধ্যেও উদ্যোক্তারা শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা থেকে বেতন-ভাতা পরিশোধ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি দেশের সকল শ্রমিক, উদ্যোক্তা ও জনগণকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102