এই তিনটির সঠিক সমন্বয় ঘটলেই একটি শিক্ষা প্রতিষ্ঠান সত্যিকারের আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়। জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই। পাঠ্যবইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে জ্ঞান, নৈতিকতা ও চরিত্রে বলীয়ান হয়ে সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হওয়ার আহ্বান জানান তিনি।তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাডভোকেট মাওলানা আতিকুর রহমান সভাপতিত্বে এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল এহসান। এসময় উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, গাজীপুর-৪ আপনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবী, শেরপুর-১ আসনের হাফেজ মো. রাশেদুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের আব্দুল হান্নান মাসুদ।এছাড়াও আরো বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডক্টর হিফজুর রহমান, তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য আব্দুর রব, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবাহ।