শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ফুটপাতের মৃত্যু পরোয়ানা: দখলদারিত্বকে আইনি বৈধতা দেওয়ার আত্মঘাতী মহোৎসব দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ০৩ মাদক কারবারী পতনোন্মুখ নৈতিকতা ও বিচারকের কাঠগড়ায় শিক্ষক: আমরা কোন সমাজের দিকে যাচ্ছি? জনঐক্যের এক বছর: নিকুঞ্জে অটোরিকশা মুক্ত জীবনের নতুন দিগন্ত ১৬ হাজার টাকায় পুলিশের কাছ থেকে ছাড়া পেলেন জুয়ার এজেন্ট দেশজুড়ে টানা বৃষ্টি, ৫ জেলায় বন্যার শঙ্কা টঙ্গীতে মোটরসাইকেলে ট্রেনের ধাক্কা, অলৌকিকভাবে বেঁচে গেলেন আরোহী টঙ্গীর মাদক বস্তিতে পুলিশি অভিযানে হামলা, ৪ পুলিশসহ আহত ৫ পার্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জামায়াত আমির

আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্ট ইস্যুর অনুমোদন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
রপ্তানি বাণিজ্য সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট বিদেশি আমদানিকারকের নামে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।আজ সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত কোনো পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুতের সুযোগ দিতে পারবে।নতুন এই ব্যবস্থায় রপ্তানিকারকেরা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতা বা তাদের নির্ধারিত প্রতিনিধির কাছে পাঠাতে পারবেন।কেন্দ্রীয় ব্যাংকের মতে, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ এবং রপ্তানি কার্যক্রম সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক দ্রুত পণ্য ছাড়ের সুবিধার জন্য শিপিং ডকুমেন্ট নিজেদের নামে ইস্যু করতে চান। তবে রপ্তানি আয়ের অর্থ সময়মতো দেশে ফেরত আনার বিষয়েও কিছু সুরক্ষামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।সার্কুলারে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিপমেন্টের জন্য বৈধ রপ্তানি আদেশ থাকতে হবে এবং বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয় ও গ্রহণযোগ্যতা যাচাই করে নিতে হবে ব্যাংকগুলোকে।ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন এই সুবিধা রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনা আরো সহজ করবে এবং ক্রেতাদের শর্ত অনুযায়ী দ্রুত লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে রপ্তানি আয়ের অর্থ দেশে ফেরত আসার বিষয়টিও নিশ্চিত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102