সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

সর্বনিম্ন রেকর্ড গড়েছে ভারতীয় রুপির দাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার লেনদেন চলাকালীন ডলারের বিপরীতে রুপির মান ৯২ দশমিক ৪৭-এ নেমে যায়, যা আগের দিন বৃহস্পতিবারের সর্বনিম্ন রেকর্ড ৯২ দশমিক ৩৫-কেও ছাড়িয়ে গেছে।সপ্তাহ শেষে রুপির মান শূন্য দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়ে ৯২ দশমিক ৪৫-এ স্থির হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের (আরবিআই) হস্তক্ষেপ না থাকলে এই দরপতন আরো ভয়াবহ হতে পারত।ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ভারতের আমদানি ব্যয় বহুগুণ বেড়ে গেছে। এটি ভারতের প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির ভারসাম্যকে চরম সংকটে ফেলেছে।২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (এফআইআই) ভারত থেকে ব্যাপক হারে মূলধন সরিয়ে নিচ্ছেন। চলতি মাসেই এখন পর্যন্ত ভারতীয় শেয়ারবাজার থেকে প্রায় পাঁচ বিলিয়ন (৫০০ কোটি) ডলারের শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা।এর ফলে ভারতের পুঁজিবাজারের বেঞ্চমার্ক সূচক ‘নিফটি ৫০’ শুক্রবার ২ শতাংশ পড়ে গেছে এবং এটি এখন ‘কারেকশন জোন’-এ অবস্থান করছে।অফশোর মার্কেটে ডলারের ব্যাপক চাহিদা এবং রুপির বিপরীতে বাজি ধরার প্রবণতা ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থনীতিবিদদের মতে, বিদেশি বিনিয়োগের প্রবাহ কমে যাওয়ায় ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা চলতি হিসাবের ঘাটতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।রুপির এই পতনের মধ্যেই ভারত সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যচুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান শুল্ক নীতি এবং বৈশ্বিক অস্থিরতা পর্যবেক্ষণ করার জন্য ভারত এই ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছে।অর্থনৈতিক বিশ্লেষকেরা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয়, তবে রুপির আউটলুক আরো খারাপ হতে পারে। তেলের দাম যদি এভাবে বাড়তে থাকে, তবে শিগগিরই ডলারের বিপরীতে রুপির মান ৯৫-এর ঘর স্পর্শ করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102