সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ । খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছে পুলিশ উত্তরায় বেসরকারি হাসপাতাল মালিকদের নানা অভিযোগ দেশের সকল বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত গাজীপুরে টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন টেক্সটাইল খাতে চীনা বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের আহবান বস্তাবন্দি অজ্ঞাত নারী ও নবজাতকের লাশ উদ্ধার, ফেসবুকে তোলপাড়

আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে : নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে। গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে তাঁরা শহীদদের ঋণ পরিশোধে এগিয়ে আসবে।বৃহস্পতিবার (১২) মার্চ মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, আমরা এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি।যে সংসদ একসময় ফ্যাসিবাদের বীজ বপন করেছিল, যে সংসদকে হাসি-ঠাট্টা, গান-বাজনা ও তোষামোদের কেন্দ্রে পরিণত করা হয়েছিল-সেই সংসদ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।তিনি লেখেন, আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে। গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে তাঁরা শহীদদের ঋণ পরিশোধে এগিয়ে আসবে।তিনি আরো লেখেন, শহীদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে এক পবিত্র আমানত।আমরা কথা দিচ্ছি, আমাদের শরীরের শেষ শক্তি দিয়ে হলেও আমরা শহীদদের এই আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102