বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’ নেতানিয়াহুকে সামলানো কঠিন, সবকিছুতে বোমা মারতে চান: ট্রাম্প শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ইরান: গালিবাফ ধর্ষণের বিচার ৩ লাখ টাকা আর কান ধরে উঠবসে রফা! হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ

প্রেমের বিয়ের সম্পর্ক বৈধ না অবৈধ, যা জানালেন আহমাদুল্লাহ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১১ মার্চ, ২০২৬

ইসলামে বিয়ে একটি পবিত্র বন্ধন। আল্লাহতাআলা স্বামী-স্ত্রীর সম্পর্ককে বৈধ করার জন্যই বিয়ের বিধান দিয়েছেন। তবে অনেকের মনে প্রশ্ন থাকে—বিয়ের আগে যদি কোনো ছেলেমেয়ের মধ্যে প্রেম বা অবৈধ সম্পর্ক থাকে, পরে তারা বিয়ে করলে সেই সম্পর্ক কি পুরোপুরি বৈধ হয়ে যায়?

এ বিষয়ে জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, প্রেম করে বিয়ে করলে বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্ক অবশ্যই বৈধ হয়ে যায়। কারণ ইসলামে বৈধ উপায়ে বিয়ে সম্পন্ন হলে সেই সম্পর্ক হালাল হিসেবে গণ্য হয়।

তবে তিনি স্পষ্ট করে বলেন, বিয়ের আগে যে সম্পর্ক অবৈধ ছিল, সেটি বিয়ের মাধ্যমে বৈধ হয়ে যায় না। অর্থাৎ পূর্বের গুনাহ আলাদা বিষয়, আর বিয়ের পরের বৈধ সম্পর্ক আলাদা বিষয়।

তার মতে, বিয়ের আগে যদি কোনো ছেলেমেয়ের মধ্যে হারাম সম্পর্ক থেকে থাকে, তাহলে তাদের উচিত আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা। নিজের ভুলের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা প্রার্থনা করা। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো হারাম সম্পর্কে জড়ানো না হয়, সে বিষয়ে দৃঢ় সংকল্প করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102