শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

টঙ্গীতে মাতৃভাষা দিবস পালন—শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধা।”

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

গাজীপুর মহানগর সংবাদদাতাঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টঙ্গীর শহীদ আহসানা মাস্টার জেনারেল হাসপাতালের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

একুশের প্রথম প্রহর থেকেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি, সরকার শাহিনুর ইসলাম রনি,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, সামাজিক সংগঠন টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আল আমিন হোসেন ও সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান, টঙ্গী থানা প্রেসক্লাব, বৃহত্তর টঙ্গী প্রেসক্লাব, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার অফিসার ইনচার্জ ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা রাখতে হবে বলেও জানান তারা।“মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।”

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102