শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নেত্রকোনায় নবনির্বাচিত ০৫ জন সংসদ সদস্যের হাতে নির্বাচনের আনুষ্ঠানিক সরকারি ফলাফল তুলে দেয়া হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন।

সরকারি ফলাফল অনুযায়ী, নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনা-২ (সদর-বারহাট্রা) আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর এবং নেত্রকোনা- ৫ (পুর্বধলা) আসনে জামায়াত প্রার্থী মাসুম মোস্তফা সংসদ সদস্য হিসেবে সরকারি ফলাফল গ্রহণ করেছেন। ফলাফল হস্তান্তর শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান।

এ সময়, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফলাফল গ্রহন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্ত কোন প্রতিহিংসা ছিলো না। কাজেই এই বিজয় আমার একার বিজয় না, এই বিজয় দুর্গাপুর-কলমাকান্দার সর্বস্তরের জনগণের বিজয়। এই বিজয় মানবিকতার বিজয়। আমি আমার নির্বাচনী ক্যাম্পেইনে বলেছিলাম, অনেকের হাতে আছে দুর্নীতির পতাকা আর আমাদের হাতে আছে সততার পতাকা, মানবিকতার পতাকা। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, মহান আল্লাহ আমাকে কবুল করেন, তাহলে কখনোই কোন বিজয় মিছিল করবো না। আমরা শুকরিয়া নামাজ আদায় করবো। দুর্গাপুর-কলমাকান্দার সকল শ্রেণীপেশার মানুষকে নিয়ে অবহেলিত এই জনপদের উন্নয়নে কাজ করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেনো, নির্বাচনী মাঠে আমার দেয়া সকল কথাগুলো রাখতে পারি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102