বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে, মাত্রই জানলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
মার্কিন মুলুকে ক্রিকেট এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি। জনপ্রিয় খেলার দিক থেকেও দেশটিতে ক্রিকেট অনেক পিছিয়ে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু যুক্তরাষ্ট্র খেলছে, তাই ক্রিকেট নিয়ে সেখানে কিছুটা হলেও আগ্রহ থাকবে, এমনটা প্রত্যাশিতই।যুক্তরাষ্ট্র এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলেও ফেলেছে।মুম্বাইয়ে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) ভারতের কাছে তারা ২৯ রানে হেরেছে। অথচ বিশ্বকাপ যে শুরু হয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে পেরেছেন অনেক পরে! তবে যুক্তরাষ্ট্র দলকে শুভকামনা জানাতে ভুলেননি ট্রাম্প।নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল ট্রাম্প লিখেছেন, ‘আমি এইমাত্র শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে! যুক্তরাষ্ট্র দলের জন্য শুভকামনা! আমাদের দলটি খুব শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশে আছে!টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস।দলটির পরের ম্যাচ আগামীকাল (১০ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102