বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

মহিউদ্দিন রনিকে কেবিনে নেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত মহিউদ্দিন রনিকে কেবিনে নেওয়া হয়েছে। এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছে তার পেইজের অ্যাডমিন। তবে চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন তার শরীরে গুরুতর কোনো জখম ছিল না।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, আমাদের এখানে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত ৬৫ জন রোগী পেয়েছি।

তার মধ্যে একজন ভর্তি রয়েছেন। কয়েকজন অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে অধিকাংশ রোগীর বাহির থেকে কেটে যাওয়া, ফেটে যাওয়া ও ছিলে যাওয়া জখম ছিল।

হাসপাতাল পরিচালক বলেন, মহিউদ্দিন রনিকে ভর্তি দেওয়া হয়েছে। তার সারা শরীর স্ক্যান করা হয়েছে, তবে কোনো গুরুতর জখম পাওয়া যায়নি।তিনি জানিয়েছিলেন যে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল ও শরীরে ব্যথা অনুভব করছে। তাই তাকে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষাসহ চিকিৎসা দেওয়া হচ্ছে।

রনির ফেসবুক পোস্ট থেকে বিষয়টি নিয়ে লেখা হয়েছে, মহিউদ্দিন রনি ভাইকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসা চলমান রয়েছে। সবাই মহান আল্লাহর দরবারে দোয়া করেন, আমাদের ভাইকে যেন দ্রূত সুস্থ করে দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102