বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেএমপিতে বিশেষ ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জনসমাবেশ, ভিভিআইপি ও ভিআইপি ডিউটি উপলক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে কেএমপি’র বরাস্থ পুলিশ লাইন্সে নিরাপত্তামূলক ডিউটিতে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের এ ব্রিফিং প্রদান করেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
ব্রিফিং প্যারেডে কমিশনার নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা, ভিভিআইপি নিরাপত্তা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিরপেক্ষতা ও জনবান্ধব আচরণ নিশ্চিতকরণসহ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি আসন্ন নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ কেএমপির বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102