রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে প্রায় সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার” পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুলেশন আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত  বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুর জেলা হঠাৎ ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে, যদিও তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার কারণে দিনাজপুরের সড়ক ও মহাসড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। শীত ও কুয়াশার তীব্রতায় বোরো বীজতলার প্রতি চাষিরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

নতুন করে অনেকেই বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছেন।গত কয়েকদিন ধরে দিনাজপুরে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। কিন্তু আজ হঠাৎ হিম বাতাস ও কনকনে শীতের সঙ্গে ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি গবাদি পশু ও অন্যান্য প্রাণীরাও তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ছিল ১৪.৪ ডিগ্রি।

বিরল উপজেলার মতিউর রহমান বলেন, ‘কয়েকদিন ধরে রোদ উঠেছিল এবং তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। কিন্তু আজ আবার হঠাৎ ঘন কুয়াশা পড়েছে।

এতে বোরো ধান ও আলুর বীজতলা নিয়ে চাষিরা চিন্তিত। যদি কুয়াশা অব্যাহত থাকে, তবে বীজতলা ও আলু ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।’সদর উপজেলার শশরা ইউনিয়নের গহাইর গ্রামের মোকলেছুর রহমান জানান, প্রচণ্ড শীতের কারণে বোরো বীজতলা বিবর্ণ হয়ে যাচ্ছে। অনেকে বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দিচ্ছেন। অনেকের বোরো চারা প্রস্তুত হলেও শীত ও শ্রমিক সংকটের কারণে বীজ রোপণ করা সম্ভব হচ্ছে না।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, কয়েকদিন ধরে দিনাজপুরে রোদ দেখা দিয়েছে। আজ হঠাৎ ঘন কুয়াশা পড়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে কাটবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102