শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

আইসিইউ থেকে দেশকে তুলে আনা হয়েছে : অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আইসিইউ থেকে দেশকে তুলে আনা হয়েছে। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সংগ্রামও অনেক। দেশ বাঁচাতে এবং সংস্কার কার্যক্রম ধরে রাখতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে।সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন অবশ্যই হবে— কোনো কিছুই নির্বাচনকে আটকাতে পারবে না। কোনো ধরনের অজুহাত নির্বাচনের পথে বাধা হতে দেওয়া হবে না। নির্বাচনকে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা নির্বাচনের প্রস্তুতি দেখতে পাচ্ছি।ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। এ ছাড়া এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102