সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

রিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর ‘স্বস্তি’ পেয়েছেন আলোনসো

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জাবি আলোনসোকে। সোমবার (১২ জানুয়ারি) এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্টরা জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আলোনসোর সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে রিয়াল থেকে বিদায়ের খবরে নাকি আলোনসো ছিলেন বিস্মিত। স্পেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পরে সেই বিস্ময় কেটে গিয়ে আলোনসোর মধ্যে এক ধরনের স্বস্তি কাজ করে।

প্রতিবেদনে বলা হয়, ‘যখন আলোনসোকে জানানো হয় যে তিনি আর রিয়াল মাদ্রিদের কোচ নন, তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল বিস্ময়ের… এরপর আসে স্বস্তি।’

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলোনসোর সময়টা ছিল নানা চাপ ও প্রত্যাশায় ঘেরা। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়তে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে জল্পনাও চলছিল। শেষ পর্যন্ত ক্লাব ও কোচ, দু’পক্ষের সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইতিমধ্যে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়াকে। ২০২৫ সালের জুন থেকে রিয়ালের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102