বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

জামালপুর-১ আসনে হাতপাখার প্রার্থী পরিবর্তন

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

জাতীয় সংসদের জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব আব্দুল মজিদকে পরিবর্তন করা হয়েছে। তার পরিবর্তে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারকে প্রার্থী ঘোষনা করা হয়।
জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র সাবেক সভাপতি রউফ তালুকদার বিএনপি’র কমিটিতে পদ পদবী না পাওয়ায় ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি যোগদান করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর-১ আসনে তাদের পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আলহাজ্ব আব্দুল মজিদকে বিবর্তন করে আব্দুর রউফ তালুকদারকে দলীয় প্রার্থী ঘোষণা করেন। ২১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কার্যালয়ে উদ্বোধন কালে দলের কেন্দ্রীয়,জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এই ঘোষণা দেন । ঘোষণার পরেই পূর্ব ঘোষিত দলীয় প্রার্থী মাওলানা আলহাজ্ব আব্দুল মজিদ নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান। প্রার্থী পরিবর্তন ঘোষণা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী ও জামালপুর জেলা কমিটির সভাপতি মুফতি মাওলানা মোস্তফা কামাল।এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন প্রার্থী আব্দুর রউফ তালুকদার জানান, মাওলানা আব্দুল মজিদ স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তবে হাতপাখার পক্ষে আব্দুল মজিদ গণসংযোগ অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102