বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

কাভার্ড ভ্যানে বিজিবির তল্লাশি, ২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন স্থান তেলিয়াপাড়া থেকে কাঠের গোড়ার বস্তার আড়ালে কাভার্ড ভ্যানের গোপন বাক্স থেকে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহলদল বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ভারতীয় সীমান্ত থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে কাঠের গোড়ার বস্তার আড়াল থেকে ২ কোটি টাকার ভারতীয় শাড়ি ও শাল জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানের পেছনে একটি গোপন বাক্স তল্লাশি করেও ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।চোরাচালানি পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘বিজিবি দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি নিরলসভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালানবিরোধী অভিযানগুলো আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।’তিনি আরো বলেন, ‘চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102