বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত “পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী” স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা জামায়াত নেতা আখতারুজ্জামানের কারামুক্তি মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারগ্যাস নিক্ষেপ

মহানবী (সা.) যাকে সবচেয়ে ধনী বলেছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
অর্থ-সম্পদের মাধ্যমে মানুষ সব সময় সুখী হতে পারে না। তবে হ্যাঁ, অর্থ-সম্পদ সুখের একটি উপাদান মাত্র। বহু মানুষ অনেক অর্থ-সম্পদ থাকার পরও বেশি পাওয়ার স্বপ্ন ও উচ্চাভিলাষ তাদের দরিদ্র বানিয়েছে। আবার এমন গরিব মানুষ আছে, ভাগ্যে যা আছে তা পেয়ে পরিতুষ্ট।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সম্পদের আধিক্য প্রকৃত ধনাঢ্যতা নয়; বরং প্রকৃত ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা। (বুখারি, হাদিস : ৬৪৪৬)আবু হুরায়রা (রা.)-কে উপদেশ দিয়ে রাসুল (সা.) বলেছিলেন, তোমার ভাগ্যে আল্লাহ যা বণ্টন করে রেখেছেন, তাতে সন্তুষ্ট থাকবে, তাহলে মানুষের মধ্যে সবচেয়ে ধনী হতে পারবে। (তিরমিজি, হাদিস : ২৩০৫)

সুতরাং বান্দা অল্পে তুষ্ট থাকলে আল্লাহ তার হৃদয় ধনী ও অভাবমুক্ত করে দেন। মানুষের হৃদয় তার দেহের রাজধানী।

এই হৃদয়ে ঈমান ও অল্পে তুষ্টির বসবাস। সে কারণ অন্তর অল্পে তুষ্ট হয়ে গেলে, শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও আল্লাহমুখী ও অন্যের অমুখাপেক্ষী হয়ে যায়। আবু হাতেম (রহ.) বলেন, ‘অল্পে তুষ্টি হৃদয়ে বিরাজ করে। যার অন্তর অভাবমুক্ত হয়ে যায়, তার দুই হাতও অভাবমুক্ত হয়ে যায়।
আর যার অন্তর দরিদ্র হয়ে যায়, তার ধনাঢ্যতা তাকে কোনো উপকার করতে পারে না। আর যে ব্যক্তি অল্পে তুষ্ট থাকে, সে কখনো (ভাগ্যলিপির প্রতি) অসন্তুষ্ট হয় না। সে নিশ্চিন্ত ও প্রশান্ত চিত্তে জীবন নির্বাহ করে।’ (রাওজাতুল উকালা, পৃষ্ঠা-১৫১)

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102