বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ১৩টি ভোট ও ৭টি পদের মধ্যে ৩টি পদে (সভাপতি) ওয়ালী হাসান তালুকদার (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাধারণ সম্পাদক সফিকুল আলম সজিব (দৈনিক বাংলাদেশ বুলেটিন) ও সাংগঠনিক পদে পলাশ সাহা (দৈনিক ডেসটিনি) নির্বাচিত হয়েছেন। এছাড়া (সিনি: সহ-সভাপতি) ডাঃ মাওলানা আলী উসমান এবং (অর্থ-সম্পাদক) আদনানুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির ৭টি পদের মধ্যে অন্য দুটি পদ পরবর্তিতে সর্বসম্মতিক্রমে আলোচনার মাধ্যমে পুরন করা হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।নির্বাচন পরিচালনায় ছিলেন, সাংবাদিক সজিম সাইন, সাংবাদিক মামুন রণবীর, সাংবাদিক ইয়াসিন মিয়া ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। এসময় দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, কবি লোকান্ত শাওন, বিদ্যুৎ সরকার, সফিউল আলম স্বপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা শাখাওয়াত হোসেন সজিব, এডভোকেট মানেশ চন্দ্র সাহা, প্রভাষক ড. আব্দুর রাশিদ, পৌর বিএনপি‘র আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, উপজেলা বিএনপির সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ সহ সাংবাদিক সমিতির অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102