শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

দুই সংস্করণে একে অপরের পরিপূরক শান্ত-মিরাজ!

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
ব্যাটিংয়ে অনেকবারই জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। এবার অধিনাকত্বে জুটি গড়তে যাচ্ছেন তারা। তাদের জুটি পথ দেখাবে বাংলাদেশ ক্রিকেটকে।আজ এক বিজ্ঞপ্তি দিয়ে তিন সংস্করণের সহ-অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তাতে দেখা গেছে, ক্রিকেটের দুই সংস্করণের অধিনায়কত্বে জুটি বেঁধেছেন শান্ত-মিরাজ। একজন আরেকজনের ডেপুটি হয়েছেন। বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া শান্তর ডেপুটি হয়েছেন মিরাজ।অন্যদিকে এক বছরের জন্য ওয়ানডের নেতৃত্ব পেয়েছেন মিরাজ।বাংলাদেশি অলরাউন্ডারকে সহায়তা করবেন বাঁহাতি ব্যাটার শান্ত। টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। ধারাবাহিক পারফর‌ম্যান্সের ফল হিসেবে ডেপুটির দায়িত্ব পেয়েছেন সাইফ। সংক্ষিপ্ত সংস্করণে তিনি সহায়তা করবেন অধিনায়ক লিটন দাসকে।আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের নেতা থাকবেন উইকেটরক্ষক-ব্যাটার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102