শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট ও তথ্য উপস্থাপন প্রসঙ্গে প্রতিবাদ হাইব্রিড নেতাদের উত্থান, তৃণমূল নেতা ও কর্মীদের পতন—বিএনপির ধ্বংসের অন্যতম কারণ। বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী ইবাদত হোক যৌবনের শ্রেষ্ঠ বিনিয়োগ সব মেট্রো স্টেশনে বসছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি থার্ড টার্মিনাল চুক্তির চাপে বাংলাদেশ জাপান ছাড়া বিকল্প নেই শর্ত দিচ্ছে ইচ্ছামতো টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, আইসিইউতে মেয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ

ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে এগিয়ে থাকছে কে?

খেলাধুলা ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্ব আসরের সবথেকে বড় মহরণ ফুটবল বিশ্বকাপ। আর শুরুর সেই আসর থেকে একমাত্র দল হিসেবে সব আসরেই খেলে আসছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল। এবারের কাতার বিশ্বকাপ আসরের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার রাত দশটায় সুইজারল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে নেইমারহীন ব্রাজিল। 

এ ম্যাচে পরিসংখ্যানের বিচারে কাকে এগিয়ে রাখবেন সেটা নিতান্তই আপনার ব্যাপার। এমন কথা বলার কারণও নিশ্চয়ই রয়েছে, কেননা বিশ্বকাপের মঞ্চে এখনো পর্যন্ত সুইসদের বিপক্ষে কোনো ম্যাচই জিততে পারেনি তিতের শিষ্যরা। সর্বপ্রথম ১৯৫০ সালের বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে এগিয়ে থাকার পরেও শেষ মুহূর্তে সুইসদের দেওয়া গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় সেলেসাওদের।

সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় ব্রাজিলের। দুটিতে জয় সুইসদের। এছাড়া অমীমাংসিতভাবে ড্র হয় চারটি ম্যাচ।

এদিকে বিশ্বকাপ ইতিহাসে এখন অবধি ২২ আসরের ২২টিতেই খেলা একমাত্র দল ব্রাজিল। এর মধ্যে সর্বোচ্চ ৫ বার শিরোপার স্বাদও পেয়েছে পেলে-রোনাল্ডোর এই দল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102