মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৯তম দিনে উত্তরার খাল পরিষ্কার: নেতৃত্বে আফাজ উদ্দিন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (১৯তম দিন) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতোমধ্যে সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

আজকের কর্মসূচিতে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি নিজ হাতে পরিষ্কার কার্যক্রমে অংশ নেন এবং বলেন, “আমরা প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি কোনো প্রচারের জন্য নয়, বরং বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি—আমাদের মূল লক্ষ্য মানুষের কল্যাণে সবার অংশগ্রহণ নিশ্চিত করা। বিশেষ করে আমি দেশের যুবসমাজ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আহ্বান জানাই, প্রতিদিন মাত্র এক-দুই ঘণ্টা সময় দিলেই দেশের অনেক খাল, ডোবা ও জলাশয় পরিষ্কার হয়ে যাবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী সাত থেকে দশ দিনের মধ্যেই স্থানীয় মানুষের সহযোগিতায় এ এলাকার দুই লেক সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হবে। পাশাপাশি দুই পাড়ের নার্সারি ও অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদের প্রয়োজন রয়েছে। এজন্য তিনি রাজউক, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

কর্মসূচিতে উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102