মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নেই উদযাপিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এই বছরও শারদীয় দুর্গাপূজা ধর্মীয় রীতিনীতিমতো নির্বিঘ্নে উদযাপিত হবে। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে এবং সবার অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।

উপদেষ্টা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চলছে। কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা, ছিনতাই, চুরি-ডাকাতি, সীমান্ত নিরাপত্তা এবং নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

ফরিদপুরের দুটি ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জনদূর্ভোগের বিষয়েও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “জনদূর্ভোগ সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। যদি আজকের মধ্যে সমস্যা সমাধান না হয়, আমরা আইন প্রয়োগ করে সড়ক ক্লিয়ার করবো।”

উপদেষ্টা আরও জানান, কারাগারে বয়স্ক ও অসুস্থ বন্দিদের জন্য ছাড়ের বিষয়েও আলোচনা চলছে। মেয়েদের ক্ষেত্রে লাইফটাইম সাজা ২০ বছর করে কমানোর সম্ভাবনা রয়েছে, তবে পুরুষদের ক্ষেত্রে বয়সের ওপর নির্ভর করে সিদ্ধান্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102