মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরখানে প্রশাসকের ওপর হামলার পর কারখানার রাস্তা কেটে দিল সিটি করপোরেশন বিক্ষোভ দমন করতে নেমেছিল আ.লীগ, প্রতিরোধ ছাত্রজনতার ঢাকাসহ ১৩ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড পোস্টার ছাপিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা শেখ হাসিনার পথ অনুসরণ না করতে এনসিপিকে রিজভীর সতর্কবার্তা ফিফাকে নথিপত্র সংরক্ষণের আল্টিমেটাম দিল উয়েফা ‘বিশ্ব পরিস্থিতি যাই হোক, বাংলাদেশের পাশে থাকবে চীন’

সংসদ পুনর্বহালের দাবিতে নেপালের প্রধান দলগুলো

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

নেপালে দুর্নীতিবিরোধী ভয়াবহ গণবিক্ষোভের মুখে সরকারের পতনের পর ভেঙে দেওয়া সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো।

নেপালি কংগ্রেস, সিপিএন–ইউএমএল এবং মাওবাদী সেন্টারসহ আটটি দল এক যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেলকে অসাংবিধানিক আচরণের অভিযোগে কঠোর সমালোচনা করেছে। তারা বলেছে, জনগণের ম্যান্ডেট উপেক্ষা করে সংসদ ভেঙে দেওয়া গণতন্ত্রবিরোধী পদক্ষেপ।

গত শুক্রবার নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কারকির পরামর্শে প্রেসিডেন্ট পৌডেল হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দেন। এ সিদ্ধান্তকে স্বৈরাচারী উল্লেখ করে রাজনৈতিক দলগুলো সংসদ পুনর্বহালের জোর দাবি জানিয়েছে।

এদিকে, ফেসবুকসহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে গত সপ্তাহে দেশজুড়ে শুরু হওয়া গণবিক্ষোভে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি মানুষ নিহত হয়। সহিংস এই আন্দোলনই ছিল বর্তমান সরকারের পতনের অন্যতম বড় কারণ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদ পুনর্বহাল এখন শুধু বিরোধী দলের দাবি নয়, বরং এটি গণআন্দোলনের প্রধান দাবি হয়ে উঠেছে। নেপালের রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণের পথ নির্ভর করছে প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপর।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102