শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ রস সংগ্রহের মৌসুম, গাছে গাছে ব্যস্ত সময় গাছিদের যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান আহমদ ফারুক খোকন আয়কর আইন ২০২৩ সংশোধন ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবি আববাস উদ্দিনের তারেক রহমানের জন্মদিনে উত্তরায় দোয়া মাহফিল, মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, দেশের ১০ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

রস সংগ্রহের মৌসুম, গাছে গাছে ব্যস্ত সময় গাছিদের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দিগন্তজোড়া মাঠ। মাঠের মাঝ দিয়ে মেঠো পথ। পথের দুই পাশে সারি সারি খেজুরগাছ। গাছের এক পাশের ডাল ছেঁটে, বাকল চেঁছে রস সংগ্রহের জন্য প্রস্তুত করছেন ষাটোর্ধ একজন মানুষ। নাম মুজিবর মোল্যা।
শরীরে প্যাঁচানো মোটা দড়ি।

কোমরের পেছনে ঝুলছে বাঁশের তৈরি লম্বা ঝুড়ি। হাতে ধারালো গাছি দা। তরতর করে গাছে উঠছেন, তারপর পরিষ্কার করে রস বের করার উপযোগী করছেন এক-একটি গাছ। স্থানীয় ভাষায় গাছ প্রস্তুত করার এ প্রক্রিয়াকে বলে ‘গাছ তোলা’।

মুজিবর মোল্যার বাড়ি নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে। প্রায় ২৫ বছর ধরে বংশ পরম্পরায় খেজুর গাছ তুলছেন তিনি। শীত মৌসুম এলেই যেন দম ফেলারও সময় নেই তার। রস সংগ্রহের পর সেই রস থেকে গুড় প্রস্তুত করে তা বিক্রি করেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) সকালে শেখহাটি মালিয়াট সড়কের পাশে খেজুর গাছ কাটছিলেন মুজিবর। সেখানে কথা হয় তার সঙ্গে। তিনি জানান, প্রায় ৩৫ বছর ধরে তিনি খেজুর গাছ থেকে রস সংগ্রহের কাজ করছেন। তার বড় ভাইও প্রায় ৪০ বছর ধরে এ কাজ করেছেন, দাদা করতেন। বাবা যুক্ত ছিলেন অন্তত ৪০ বছর ধরে।

মুজিবর বলেন, বংশ পরম্পরায় আমরা এ কাজ করছি। খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে নিজেই গুড় তৈরি করে তা বিক্রি করি। এবছর আমি ৫৩টি গাছ তুলেছি। তিনি বলেন, চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রস তোলা যাবে। এ মৌসুমে কাঁচা রস ছাড়াও দুই লাখ টাকার গুড় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন এ গাছি।

মুজিবরের মতো অন্য গাছিরাও এখন ব্যস্ত সময় পার করছেন নড়াইলে। দিনের বেশিভাগ সময় যাচ্ছে তাদের খেঁজুর গাছের মাথায়।

গাছিদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার অনেক গাছির জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। তবে শীত মৌসুমে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন তারা। নিজের কোনো খেজুর গাছ না থাকায় অনেকে অন্যের গাছ ইজারা নেন। মৌসুমে ইজারা নিয়ে গাছগুলো কেটে বাড়তি আয় করেন।

গাছিরা জানান, অগ্রহায়ণের মাঝামাঝি সময়ের মধ্যে রস সংগ্রহের জন্য খেঁজুর গাছ প্রস্তুত করেন তারা। চৈত্রের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলে রস সংগ্রহ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, জেলায় ২৩ হাজার ৫৫০টি খেজুর গাছ রয়েছে। সেখান থেকে এ বছর ৩৫৪ মেট্রিক টন রস সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা থেকে গুড় উৎপাদিত হবে ৫৩ মেট্রিক টন।

সরর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত রস সংগ্রহে কৃষি বিভাগ উদ্যোগ নিয়েছে। প্রত্যেক ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত গাছিদের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ, শেখহাটি, আফরা এলাকায় খেজুর গাছের সংখ্যা বেশি হওয়ায় শীত মৌসুমে সেখানে খেজুর গাছ কাটার ধুম পড়ে যায়। কৃষি বিভাগ থেকে খেজুর গাছের রস সংগ্রহকারীদের খাঁটি রস ও গুড় প্রস্তুতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102