বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর ফায়দাবাদ এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোতালেব হোসেন রতন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।