শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফায়দাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন কফিল উদ্দিন আহমেদ কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ রস সংগ্রহের মৌসুম, গাছে গাছে ব্যস্ত সময় গাছিদের যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান আহমদ ফারুক খোকন আয়কর আইন ২০২৩ সংশোধন ও রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবি আববাস উদ্দিনের তারেক রহমানের জন্মদিনে উত্তরায় দোয়া মাহফিল, মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফায়দাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন কফিল উদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর ফায়দাবাদ এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোতালেব হোসেন রতন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী সবুজায়ন কর্মসূচি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102