বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণখান থানা তাঁতিদল ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি ধানমন্ডিতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত, অংশ নেন দেড় শতাধিক ব্যবসায়ী গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া আ. লীগ নেতা মির্জা আজমের ভাইকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ডেপুটি স্পীকারের সঙ্গে যুক্তরাজ্য এবং পর্তুগালের প্রতিনিধিদলের সাক্ষাৎ উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা টঙ্গীতে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণখান থানা তাঁতিদল ও অঙ্গসংগঠনের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর দক্ষিণখানে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে দক্ষিণখান থানা তাঁতিদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।

প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, বিএনপি মনোনীত সাবেক কাউন্সিলর পদপ্রার্থী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের বর্তমান মনোনয়নপ্রত্যাশী নাজিম দেওয়ান।

এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা দেশে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচিতে দক্ষিণখান থানা তাঁতিদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102