সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
হাইকোর্টে সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে শীতকালীন সবজিতে স্বস্তি ফিরলেও মাছ-মাংসের বাজারে আগুন গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ চলন্ত বাস থেকে লাথি দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, চালক-সুপারভাইজার আটক দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র—স্পীকার

দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ৩৯২ জন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম  জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, দেশের অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় এসআরবি ফোর্সেসও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসআরবির অভিযানে অস্ত্র মামলায় ৫ জন, হত্যা সংক্রান্ত মামলায় ৪৩ জন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলায় ২০ জন, মাদক সংক্রান্ত মামলায় ১১১ জন, ছিনতাইয়ের ঘটনায় ৫ জন, ডাকাতির ঘটনায় ১৭ জন, মানবপাচার সংক্রান্ত মামলায় ৬ জন, নাশকতার ঘটনায় অভিযুক্ত ২ জন ও অন্যান্য মামলায় ১৮৩ জন গ্রেফতার হয়েছে।

এ অভিযানের সময় ৮টি আগ্নেয়াস্ত্র, ৭৫০ গ্রাম হেরোইন, ২ হাজার ৫০০ বোতল ফেনসিডিল, ৬৪০ কেজি গাঁজা, ৩৬ হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার মদ জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ কেজি গাঁজা উদ্ধার এবং খুলনায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র এবং ১৪ রাউন্ড গুলিসহ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি।

এছাড়াও টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে ভাড়াবাসা হতে অভিযুক্ত প্রতারক সেলিম খানকে প্রতারণার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসসহ গ্রেফতার করেছে এসআরবি।

আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে এসআরবি আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102