রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক অনুষ্ঠিত মদনে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা তথ্য ও পরিসংখ্যান একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ -অর্থমন্ত্রী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল- ডেপুটি স্পীকারের অংশগ্রহণ ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যা ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয় জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর; নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মদনে সিএনজি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটিকে প্রেসক্লাবের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার মদনে সিএনজি, বেবিট্যাক্সি ও অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে মদন উপজেলা প্রেসক্লাব।

রবিবার (৮ নভেম্বর) মদন উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মালন মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, সিনিয়র সহসভাপতি সাখায়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাজনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মদন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল লতিফ মোতাহার হোসেন লিটনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আঙ্গুর রহমান ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুল হক চ্যাম্পিয়ন, ধর্মবিষয়ক সম্পাদক রায়হান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ পরাগ।

এ ছাড়া নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মালন মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আঙ্গুর, সিনিয়র সহসভাপতি সাখায়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাজন বক্তব্য দেন।

নবনির্বাচিত সভাপতি মো. মালন মিয়া তাঁর বক্তব্যে বলেন, মদন উপজেলার সাধারণ মানুষের সেবা করাই সিএনজি, বেবিট্যাক্সি ও অটোরিকশা শ্রমিকদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জনের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেন। তাঁরা যেন কোথাও নির্যাতন, হয়রানি কিংবা অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, যাত্রী সাধারণের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং চালকরা যাতে যাত্রীদের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করতে পারেন, সেদিকে বিশেষ নজর রাখা হবে। শ্রমিকদের অধিকার রক্ষা এবং যাত্রীসাধারণের স্বার্থকে গুরুত্ব দিয়ে মদন উপজেলার পরিবহন খাতে শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102