রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রবিন সাংবাদিক হয়রানি-জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে আইনি নোটিশ দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যা ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয় জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর; নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু, পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা প্রতিমন্ত্রীর। কাশীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আসাদুল হাবিব দুলু ৭ই নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান: বাংলাদেশের ইতিহাসে এক সন্ধিক্ষণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে মেহেদী হাসান রুয়েলের শোডাউন টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান

দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে নারীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে সোনিয়া বেগম (৩৫) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের জয়নাল মার্কেট সংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিহত সোনিয়া বেগম দক্ষিণখানের ফায়দাবাদ গোলটেক এলাকার মো. হাসমত আলী ও হাক্কানী বেগমের মেয়ে।

এলাকাবাসী জানায়, মাদক কারবারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা কয়েকজন মাদক কারবারি সোনিয়া বেগমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও আহত হন।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। তবে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই দক্ষিণখান থানা ও উত্তরা পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, রেলগেট সংলগ্ন আলফাত ওরফে ঠোঁট কাটা আলতাফ-এর বস্তির মাদক কারবারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি মারা গেছেন বলে শুনেছি।

ওসি ফহিম আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত জানার জন্য হাসপাতালেও পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102