শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মাদকের বিস্তারে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন চার শিল্প এলাকা প্রায় স্বাভাবিক, আশুলিয়ায় পাল্টাপাল্টি ধাওয়া যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু উত্তরায় যুবলীগ নেতা সোহাগ জোয়ার্দার গ্রেফতার পুতিনের কাছে মোজতবা খামেনির বিশেষ বার্তা বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত “পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী”

মাদকের বিস্তারে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কর্মকর্তা মাদক ব্যবসার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে মন্তব্য করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, মাদকের বিস্তার লাভের পেছনে দায়ী রাজনৈতিক পেট্রোনাইজেশন।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মাদকের কবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার, ততটুকু গুরুত্ব দেওয়া যাচ্ছে না। কারণ, আমাদের রাষ্ট্র, আমাদের সরকার নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে।

 

এ সময় তিনি অভিযোগ করেন, মাদক পরিবহনে কিছু পরিবহন কম্পানির সংশ্লিষ্টতা রয়েছে। সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালের জানুয়ারিতে এক গবেষণায় উঠে এসেছে—দেশে ৮২ লাখ মাদক ব্যবহারকারী আছে, যা আমাদের মোট জনসংখ্যার ৫ শতাংশ। উল্লেখযোগ্য একটি সংখ্যক ২৫ বছর বয়সের আগেই মাদক সেবনের সঙ্গে যুক্ত হয়ে যায়। বিষয়টি এখন অতি গুরুত্বের সঙ্গে দেখা দরকার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102