রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী দিশা গ্রেপ্তার মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিদিন মাঠে থাকবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাক শ্রমিকদের অবরোধ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার: গোলাম পরওয়ার এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩% উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ড দক্ষিণখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে উঠান বৈঠক

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি। কমিটির কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

উল্লেখ্য, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের স্থলাভিষিক্ত হলেন এস এম জাহাঙ্গীর হোসেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন:

সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মোঃ নুরুল ইসলাম এবং কুমিল্লা-৯ আসনের মোঃ আবুল কালাম।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, গোপালগঞ্জ-১ আসনের মোঃ সেলিমুজ্জামান মোল্ল্যা, নারায়ণগঞ্জ-২ আসনের মোঃ নজরুল ইসলাম আজাদ এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।

যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে রয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৯-এর হেলেন জেরিন খান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা হিসেবে রয়েছেন সংরক্ষিত মহিলা আসন-৪-এর রেহানা আক্তার রানু।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন:

চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহম্মেদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, সুনামগঞ্জ-৩ আসনের মোহাম্মদ কয়ছর আহমেদ, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-৮-এর সাকিলা ফারজানা, মাদারীপুর-১ আসনের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, পাবনা-১ আসনের মোহাম্মদ নাজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সেলিনা সুলতানা।

পার্লামেন্ট মেম্বার্স ক্লাব জাতীয় সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ ক্লাবের মাধ্যমে দলমত নির্বিশেষে সংসদ সদস্যদের মধ্যে মতবিনিময়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড, খেলাধুলা, পুনর্মিলনী এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। পাশাপাশি সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুযোগ রয়েছে।

সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং আন্তরিক যোগাযোগ জোরদার করাই পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102