সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আনন্দমুখর পরিবেশে উত্তরায় বগুড়া অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন। বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন ও জ্বালানি ব্যবস্থাপনায় আধুনিকায়নের উদ্যোগ, পুনরায় কারিগরি সমীক্ষার নির্দেশনা তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত একটি শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র—স্পীকার যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় এগিয়ে যাচ্ছে উত্তরার দারুল আজহার মডেল মাদ্রাসা মিছিলের প্রস্তুতি করাকালে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর ০২ জন গ্রেফতার উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১ তুরাগে ছাত্রলীগের সাবেক সভাপতি শিপন গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দুঃশাসনের বিরুদ্ধে দুঃসাহসী যৌবনের আহ্বানে যুবকরা ঝাঁপিয়ে পড়েছিলো বলেই ১৯৭১-এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন স্বদেশ পেয়েছি। আবার এ যুবকরাই ২৪ এর গণঅভ্যুত্থান রচনা করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। যুবকরা বারবার প্রমাণ করেছে সাহসী যৌবনই সুন্দর আগামী।

জাতীয় যুব দিবস উপলক্ষে রবিবার (০১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এখন সময় উন্নয়ন ও উৎপাদনের- উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুকদের দেশপ্রেম, আন্তরিকতা ও সাহসিকতার সাথে কাজ করতে হবে।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, মাদক। জুয়া। বাল্যবিবাহ। যৌতুক।
এ চারটি শব্দ আজ লালমনিরহাটের প্রতিটি ঘরে এক নীরব আতঙ্কের নাম। ভাঙছে পরিবার। থেমে যাচ্ছে শিশুর ভবিষ্যৎ। হারিয়ে যাচ্ছে স্বপ্ন।

এ যখন বাস্তবতা। চুপ থাকার সময় শেষ। এবার যাত্রা প্রতিরোধের। আসুন।
সামিল হোন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102