শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩% উত্তরার ৪৭ নম্বর ওয়ার্ড দক্ষিণখানে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে উঠান বৈঠক রাজধানীর উত্তরায় সাংবাদিকের ওপর মাদক বিক্রেতাদের হামলা, টাকা ও গাঁজাসহ দেশীয় অস্ত্র উদ্ধার এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ কীভাবে, নিয়ম জানাল শিক্ষাবোর্ড রাতের মধ্যে ১৪ জেলায় ঝড়ের আভাস টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার : পিবিআই ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ শনিবারের মধ্যে সরকারি বাসা থেকে ভাড়াটিয়া অপসারণের নির্দেশ, নয়তো বাসা বাতিল শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পীকার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য, ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩%

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

প্রতিবছরের মতো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে গৌরবময় সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ২৯৫৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩%। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৩১২ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩২৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯.৮৩%। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৬ জন শিক্ষার্থী, পাসের হার ৯৯.৬২%। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১৯ জন শিক্ষার্থী, পাসের হার ১০০%। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক‌-তিনটি বিভাগেই অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছে মাইলস্টোন কলেজের কৃতী শিক্ষার্থীরা।
ধরাবাহিকভাবে এইচএসসিতে মাইলস্টোন কলেজের অভাবনীয় সাফল্যে আনন্দ ও উল্লাসে মেতে ওঠে পুরো ক্যাম্পাস। ফল প্রকাশের পরপরই কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ ক্যাম্পাসে জড়ো হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান। এসময় অভিভাবকগণ জানান, ‘এইচএসসিতে ভালো ফলাফল স্বপ্ন পূরণে তাদের সন্তানদের আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।’ প্রত্যাশিত ফলাফল পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থী এবং অভিভাবকগণ মাইলস্টোন কলেজের অধ্যক্ষ, সকল শিক্ষক এবং প্রশাসনিক কাজে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার সার্বিক পরিবেশ নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানান।
এইচএসসিতে মাইলস্টোন কলেজের নিয়মিত সাফল্য অর্জন নিয়ে অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফলাফল করা চমক হতে পারে কিন্তু বছরের পর বছর নিয়মিতভাবে সেই ভালো ফলাফলের ধারাকে বজায় রাখা এবং সাফল্যের গ্রাফকে ঊর্ধ্বমুখী রাখা যে কোন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি চ্যালেঞ্জ। নিয়মানুবর্তিতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই সেই কাজটিই সুনিপুনভাবে করছে মাইলস্টোন কলেজ। এইচএসসির ফলাফলে অসাধারণ ও ঈর্ষণীয় সাফল্য অর্জনের জন্য তিনি সকল কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102